যেখানেই থাকুন প্রাইভেসি আপনার হাতে

ফেসবুকে কার সঙ্গে কিভাবে যুক্ত হবেন তার নিয়ণ্ত্রণ আপনার হাতে। গত বেশ কিছুদিন ধরে আপনারা বলছিলেন নিজেদের তথ্য অন্যের সঙ্গে শেয়ার করার ক্ষেত্রে আপনারা আরো নিয়ণ্ত্রণ চান। এ কারণেই আমরা বেশকিছু পরিবর্তন এনেছি। এখন আপনারা তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন।

এক্ষেত্রে আপনি এই মুহূর্তে কোথায় কোন্ ডিভাইস দিয়ে ফেসবুকে লগ ইন করেছেন তা কোনো বিষয় নয়।

ফেসবুকের সব প্রাইভেসি অপশন এখন যেকোনো মোবাইল থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন- শুধু মোবাইলটি কোনো একটি ব্রাউজার সাপোর্ট করলেই হবে। খুব কম ওয়েবসাইটই তাদের মোবাইল-ব্যবহারকারী গ্রাহকদের এরকম সুবিধা দেয়। ডেস্কটপ কম্পিউটার থেকে যেভাবে নিজের এ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা যায় ঠিক সেরকম সুবিধা অন্য কোনো কম্পিউটার বা ডিভাইসের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান দেয় বলে আমাদের জানা নেই।

মোবাইল বেশ সহজলভ্য হয়ে উঠেছে এবং ছড়িয়ে গেছে আনাচে-কানাচে।  এ কারণে প্রচুর মানুষ প্রতি মুহূর্তে মোবাইল থেকেই ফেসবুক ব্যবহার করছে- এটা আমরা লক্ষ্য করেছি। তারা মোবাইল থেকেই স্ট্যাটাস আপডেট থেকে শুরু করে ছবি আপলোডও করছেন। শুধু ডেস্কটপ কম্পিউটার থেকেই এখন ফেসবুকে লগ ইন করে না এর ব্যবহারকারীরা।

এখন আপনি যেখান থেকেই মোবাইল দিয়ে ফেসবুকে লগ ইন করুন বা ছবি আপলোড বা অন্য যাই করুন সেই তথ্য আপনি কার সঙ্গে শেয়ার করবেন বা করবেন না তা আপনি মোবাইল থেকেই ঠিক করে দিতে পারেন।

m.facebook.com/privacy লিঙ্কে গিয়ে বা মোবাইল হোমপেজে সেটিংসে গিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার কনটেন্ট আপনি কাকে দেখতে দিতে চান।

আপনি মোবাইল থেকেও যখন ইচ্ছা যেখান থেকে আপনার প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারছেন। এই বিষয়টা আপনার জন্য উপকারী বলেই বিশ্বাস করি আমরা।

এই বিষয়ে আপনার ভাবনা জানতেও আগ্রহী আমরা। আপনার ফিডব্যাক জানান এইখানে :  www.facebook.com/privacyfeedback.

এই পোস্টের মূল লেখক মিখায়েল এয়াল শ্যারন। তিনি ফেসবুকের মোবাইল প্রোডাক্ট ম্যানেজার।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036