সব কথা তো সবার সঙ্গে বলা যায় না। সব ছবিও দেখাতে ইচ্ছা করে না সবাইকে। তাহলে উপায়? যাকে দেখাতে চান তাকে মেইল করে দিলেই হয়! কিন্তু মানুষ তো ভার্চুয়াল জীবনেও বাস্তব জীবনের মতো এক-একটা গ্রুপে থাকতে চায়। কখনো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চায় কোনো কিছু।
আবার কখনো কিছু শেয়ার করতে চায় শুধু সহকর্মী-সহপাঠীদের সঙ্গে। আবার কখনো কিছু শেয়ার করতে চায় শুধুই কাছের মানুষদের সঙ্গে।

ফেসবুকও এইরকম আলাদা আলাদা শেয়ারের সুযোগ নিয়ে এসেছে। কাছের মানুষ, সহকর্মী-সহপাঠী, বন্ধুবান্ধবদের নিয়ে গ্রুপ তৈরি করে ফেলুন। তাহলেই সব সহজ হয়ে যাবে।
গ্রুপের কোনো সদস্য যখন কিছু একটা পোস্ট করবেন গ্রুপে তখন তা সবাই একসঙ্গে জানতে পারবে। প্রত্যেকেই নোটিফিকেশন পাবেন তখন। তাই আপনার বাচ্চার বা বন্ধুর জন্মদিনে যে-ছবিগুলো তুলেছেন সেগুলো আপনার ফেসবুকে থাকা আত্মীয়রা বা বন্ধুরা দেখলো কি না তা নিয়ে চিন্তা করতে হবে না! কেননা আপনি তো জানেনই যে ছবি পোস্ট করা মাত্রই তাদের সবার কাছে নোটিফিকেশন চলে গেছে।
আর শুধু ছবি দেখাই তো না। শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ইচছা করছে এখন আপনার। ফেসবুকের নতুন ‘গ্রুপ’ ফিচার সেই দলবেঁধে আড্ডা দেওয়ার সুযোগও করে দিচ্ছে আপনাকে। এতোদিন একই কথা একজনের বেশি আরেকজনকে বলতে গেলে আলাদা করে দুবার বলতে হতো। এখন গ্রুপের প্রত্যেকের সঙ্গে আপনি একই সময়ে কথা বলতে পারবেন। যেন আড্ডা দিচ্ছেন, একজন বললে অন্য সবাই তা শুনতে পাচ্ছে। তবে অবশ্যই ভার্চুয়াল আড্ডা!
গ্রুপ সম্পর্কে শেষ কথা: আপনি কোনো গ্রুপ তৈরি করলে তার নাম এবং গ্রুপের সদস্য কারা তা আপনার বন্ধুরা দেখতে পাবে। কিন্তু গ্রুপে কেউ কোনো কিছু পোস্ট করলে তা শুধু এর সদস্যরাই দেখতে পাবেন। তবে ইচ্ছে করলে আপনি এমন ব্যবস্থাও করতে পারেন যে গ্রুপের নাম ও সদস্যতালিকা কেউ দেখতে পাবে না।
গ্রুপ তৈরি করতে ক্লিক করুন এখানে
এই পোস্টের মূল লেখক ড্যানিয়েল চাই। তিনি ফেসবুকের ‘গ্রুপ’ টিমের একজন ইঞ্জিনিয়ার।
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.