ইউটিউবের ভিডিও দেখে হুমায়ূনকে সবাই আস্তিক মানছেন কেন

হুমায়ূন আহমেদের ১১ মিনিটের একটি ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে স্যোশাল মিডিয়ায়। তার মরদেহ দেশে আসার ঠিক আগের রাতে এটি আপলোড হয়েছে ইউটিউবে। তবে সেখানে ভিডিওটি খুব বেশি বার এখনো দেখা হয়নি।

বরং ফেইসবুকে এটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে। রোববার রাতে ইউটিউবে আপলোডের পর ফেইসবুকের মাধ্যমে এটি কয়েক হাজার বার শেয়ার হয়েছে। শুধু একজনের অ্যাকাউন্ট থেকেই এটিকে দেড় হাজার বারের বেশি শেয়ার হতে দেখা গেছে।

হুমায়ূন নাস্তিক ছিলেন- এমন একটি প্রচারণা যারা সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছিলেন তাদের জবাবও ওই ভিডিও থেকে দিচ্ছেন অনেকে। এমনকি হুমায়ূনের পরিচিত মানুষও যিনি তাকে নাস্তিক মনে করতেন তার ধারণাও বদলেছে হুমায়ূনের মৃত্যুর পর প্রকাশিত এ ভিডিও দেখে! মুফাসসিল ইসলাম নামের ওই ভদ্রলোক বলছেন, ”… কিন্তু এই ভিডিও দেখার পর ইউটিউবে প্রচারিত ’হুমায়ূন নাস্তিক’ আমার ধারণা বাতিল করছি।”

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036