মারিয়া ম্যাকম্যানাসের কথা মনে আছে আপনার? কয়েকদিন আগে তাকে নিয়ে একটি পোস্ট প্রকাশ হয়েছিলো নিউজুয়ালিযটকমে। দেহব্যবসায়ী নারীদের মেয়ে সন্তানদের রক্ষার জন্য সাহায্য করবেন বলে যিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন।
দেহব্যবসায় বাধ্যতামূলক জড়িত হওয়া থেকে মেয়ে শিশুদের রক্ষায় কাজ করে থাকে লাইট বাংলাদেশ- জানিয়েছিলেন মারিয়া। তারা পতিতাপল্লী থেকে মেয়েশিশুদের নিয়ে যায় আশ্রয়কেন্দ্রে। তাদের শিক্ষার ব্যবস্থাও করে থাকে সংস্থাটি। এই কাজে লাইট বাংলাদেশকে সাহায্য করতেই বাংলাদেশে আসছিলেন মারিয়া ম্যাকম্যানাস। ওই শিশুদের অর্থ সাহায্য ও ইংরেজি শিক্ষায় সাহায্য করতে আসার কথা তার আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে।
এই বাংলাদেশ যাত্রার জন্য মারিয়ার দরকার ছিলো দুই হাজার ডলার। ২০ বছর বয়সী মারিয়া অর্থ যোগাড় করতে সাহায্য চেয়ে তার আবেদন টুইটারে ছড়িয়ে দিয়েছিলেন। গত ৯ জুলাই পর্যন্ত তার সংগ্রহ ছিলো একশ ডলার। অর্থ সংগ্রহে টুইটার তাকে কোনো সহায়তা করতে পেরেছিলো? হ্যা, পেরেছিলো, তবে তা সামান্যই। ১২ জুলাই পর্যণ্ত অ্যাকাউন্টে সাহায্য নিয়েছিলেন তিনি। সেখানে জমা পড়ে তিনশ ৮০ ডলার।
লাইট বাংলাদেশের সহায়তায় বাংলাদেশে আসতে চাওয়া মারিয়া সোশ্যাল মিডিয়ার শরণ নিয়েছিলেন তহবিল সংগ্রহে। তবে যে প্রতিষ্ঠানকে তিনি সাহায্য করতে আসছেন সে প্রতিষ্ঠান ইন্টারনেটের গুরুত্ব বোঝে- এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। লাইট বাংলাদেশের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনো তথ্যই নেই!
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.