আজ লন্ডন সময় সকাল সাড়ে ১১টায় পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ পেয়েছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি কি যাচ্ছেন আত্মসমর্পণ করতে? নাকি ইকুয়েডর দূতাবাসেই থাকছেন? এ নিয়ে মুখ খুলেছেন অ্যাসাঞ্জ।
তিনি বলেছেন, বৃটিশ পুলিশ তাকে আত্মসমর্পণের যে নির্দেশনা দিয়েছে তা তিনি মানছেন না। ইকুয়েডর দূতাবাসে থেকেই দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাবেন। আত্মসমর্পণের জন্য বৃহস্পতিবারই তাকে চিঠি দিয়েছিল বৃটিশ পুলিশ। অ্যাসাঞ্জ এ প্রসঙ্গে বিবিসিকে বলেছেন, “আশ্রয় দেয়ার জন্য যে আইন-কানুন রয়েছে তা কাউকে হস্তান্তরের আইন-কানুনের ওপরে।কাজেই কোনোভাবেই আত্মসমর্পণ নয়।”
গত বৃহস্পতিবার লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন- এ যুক্তিতে তাকে গ্রেপ্তার করতে চাইছে বৃটিশ পুলিশ। যৌন নিপীড়নের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সুইডেনে হস্তান্তর করার কথা বৃটেনের। আর অ্যাসাঞ্জের ভয় তাকে হাতে পেলে যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দিতে পারে সুইডেন। সেখানে তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করার আশঙ্কা রয়েছে।
ইকুয়েডর সরকার এখনো অ্যাসাঞ্জের আবেদনে সাড়া দেয়নি। তবে তারা বলেছে, আবেদনটি নিয়ে তারা তাড়াহুড়ো করতে চায় না।
এ সংক্রান্ত আরো খবর
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.