দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এর মালিক মাহফুজুর রহমানের বিরুদ্ধে সিলেটের মানুষ সম্প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন- এ খবর কয়েকদিন আগে প্রকাশ করেছিল নিউজুয়ালিডটকম। এখন জানা গেছে, তার মালিকানাধিন চ্যানেল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তও নেয়া হচ্ছে সিলেটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট বিভাগে আজ রাত থেকে এটিএন বাংলার সম্প্রচার বন্ধ রাখা হচ্ছে। ফেইসবুকে একটি গ্রুপে এ খবর মিনিট বিশেক আগে প্রকাশ করেছেন শামস শামীম। তিনি দৈনিক কালের কণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান লন্ডনে সিলেটিদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেবল অপারেটরদের এই সিদ্ধান্ত বলে জানান শামস। সুনামগঞ্জ এয়ারলিংক স্যাটেলাইটের অন্যতম পরিচালক জিএম তাশহিজ তাকে বলেন, “আজ রাত থেকেই তা কার্যকর হবে।”
সম্প্রতি লন্ডন গিয়েছিলেন মাহফুজুর। সেখানে তার দেয়া একটি বক্তব্য ও সংবলিত ছবি প্রকাশ করে ফেইসবুকের একটি গ্রুপ। “দেশ বিদেশে বেটাগিরী আমরা হক্কল সিলেটি” নামের একটি পেইজ এই ছবিটি আপলোড করে। এতে বলা হয়, লন্ডনে মাহফুজুর বলেছেন, সিলেটিরা এখন লেখাপড়া শিখে ভদ্রলোক হয়ে গেছেন। ফেইসবুকে এই কথারই প্রতিবাদ এ পর্যন্ত জানাচ্ছিলেন সিলেটিরা। এবার তার ঢেউ লাগছে এটিএন বাংলার ব্যবসায়।
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
shakil
11 মাসঘণ্টা আগে
ami sh0b sylti ar p0kkhe theke b0lchi,j0di ai sala bej0nma k sylt petam tah0le 0r r0kt0 diye amra gus0l k0rtam…0 j0di man0sh ar baccha h0ye thake tah0le sylt ashbe…r ashlei…ae ae sala ae t0r Allah’r k0s0m lage ae tui….