সাংবাদিকদের ‘কাঙালের পুত’ বললেন সেই এপিএস ফারুক

গত এপ্রিলের শুরুর দিককার ঘটনা। ৭০ লাখ টাকা নিয়ে তিনি রেলমন্ত্রীর বাসার দিকে যাচ্ছিলেন বলে খবর। কিন্তু অজানা কারণে গাড়ির চালক তাকেসহ আরেক জনকে ধরিয়ে দেন বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। কে তিনি? রেলমন্ত্রীর সাবেক এপিএস ওমর ফারুক তালকুদার

তাকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদও করেছে। জব্দ করা হয়েছে তার এবং তার স্ত্রীর ব্যাংক

সাংবাদিকদের 'কাঙালের পুত' বলে অভিহিত করা 'এপিএস' ওমর ফারুকের সেই ফেইসবুক মন্তব্য

সাংবাদিকদের 'কাঙালের পুত' বলে অভিহিত করা 'এপিএস' ওমর ফারুকের সেই ফেইসবুক মন্তব্য

 অ্যাকাউন্টও। তবে না, জেল-জরিমানার ভেতর দিয়ে যেতে হয়নি তাকে। তো সেই ফারুক এবার মুখ খুলেছেন। হ্যাঁ, সাংবাদিককে কুপিয়ে আহত করার ঘটনায় তিনি তার ‘মত’ প্রকাশ করেছেন। না, সংবাদ এ নিয়ে সংবাদ সম্মেলন করেননি তিনি। কিংবা তাকে কেউ দায়ীও করেনি। তবু তিনি তার স্বাধীন মত প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজন সাংবাদিক ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেছেন, রাষ্ট্রই এ ধরনের ঘটনার সাহস জুগিযেছে। সেখানেই একটি মন্তব্য দিয়েছেন বরখাস্ত এপিএস ফারুক। কী বলেছেন তিনি?: “কোন ঘটনা? সাংবাদিক পেটানো?কাঙালের পুতেরা সাংবাদিক হয়া যা মন লিখে?! না জাইনা মন গড়া নিউজ করে। ইউনিভার্সিটি পাশ একজনরে বানায় ১২০০ টাকা বেতনের ক্যান্টিন বয়। আর মাইর খাইলে কয় রাষ্ট্র সাহস যোগায়। সেলুকাস!”

ফারুকের এই ফেইসবুক মন্তব্যটির স্ক্রিনশট সংরক্ষণ করেছেন প্রবীর বিধান। তিনি এটি ফেইসবুকে তার অ্যাকাউন্টে শেয়ারও দিয়েছেন।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036