‘সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ার পূর্ণ ব্যবহার করছেন না’

সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে ঢাকায় দুদিনের একটি কর্মশালা হলো ২৫ ও ২৬ মে। নিউজুয়ালি ডটকম আয়োজিত এ কর্মশালায় আর্থিক সহায়তা দেয় রিলিফ ইন্টারন্যাশনাল। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের ২২ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সার সংক্ষেপ প্রকাশ হলো নিউজুযালি ডটকমে।

গণমাধ্যমের চরিত্রে এসেছে পরিবর্তন। ‘সোশ্যাল মিডিয়া’এই পরিবর্তনের পথিকৃৎ। আজকের দিনে ‘সোশ্যাল মিডিয়া’ সংবাদ ও তথ্যের উৎসহিসেবে ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেওGoogle-Change এরকম দুয়েকটি উদাহরণ দেখা গেছে। এছাড়াও তথ্যকে সবার কাছে পৌঁছে দিতে সোসাল নেটওয়ার্কিং সাইটগুলোকে বিভিন্ন কৌশলে ব্যবহার করা হচ্ছে।

কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ‘এডাপটিং আইসিটি, প্রটেকটিং সিটিজেনস রাইট : জার্নালিস্টস অব টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এ কর্মশালার উদ্ধোধন হয়। নিউজুয়ালির প্রতিষ্ঠাতা পলাশ দত্তের তত্ত্বাবধানে এ কর্মশালায় প্রশিক্ষক-বক্তা হিসেবে ছিলেন উইকিপিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুনির হাসান এবং দৃক প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রশিল্পী শহীদুল আলম। কর্মশালার দ্বিতীয় দিনে ছিলেন জার্মান সাংবাদিক ম্যাতিয়াস স্পিয়েলক্যাম্প, ডয়চে ভেলের আয়োজেন সেরা ব্লগার পুরস্কারপ্রাপ্ত আবু সুফিয়ান এবং সাইবার বিশেষজ্ঞ মুহাম্মদ জাবেদ মোরশেদ চৌধুরী ।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036