স্মার্টফোন। পৃথিবীতে মানুষের যোগাযোগকে আরো কিভাবে সহজ থেকে সহজতর করা যায় তাই যেন তার লক্ষ্য। এই ফোন জগতের মূল দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও স্যামসংয়ের সঙ্গে পাল্লায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে নকিয়া।
তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নকিয়া এখনো এগিয়ে। দেশের নকিয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দিন কয়েক আগে দুঃসংবাদ নিয়ে এসেছে কোম্পানিটি।
স্যামসং বা অ্যাপল যেমন তাদের গ্রাহকদের জন্য নিজস্ব বিশেষ ইমেইল সেবা দেয় তেমনি নকিয়ার ছিল ‘অভি’। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে আগামী ৩০ মে থেকে তাদের এই সেবাটি আর থাকছে না।
অভি শেয়ারে আপনার ফাইল-পত্র কিছু থাকলে সেগুলি শিগগির সরিয়ে এক ইমেইল বার্তায় শনিবার বলেছে নকিয়া। কিভাবে অভি থেকে কম্পিউটারে ফাইল ডাউনলোড করবেন তার বিস্তারিত পাবেন এখানে।
স্মার্টফোন মুনাফায় ক্রমশ পিছিয়ে যাওয়া নকিয়া অবশ্য অভি সেবা বন্ধ করার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। কিন্তু এতে কি আর তার হারানো সাম্রাজ্য ফিরবে!
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.