খালেদা-মজিনা সাক্ষাৎ: শঙ্কা জাগায় উইকিলিকস

April 28, 2012 @ No Comments

২০০৭ সালের ১১ জানুয়ারি তারিখটি বাংলাদেশের অনেকেরই মনে আছে। চরম উত্তপ্ত রাজনৈতিক পরস্থিথিতে সেদিন দেশে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। পাঁচ বছর পর আবার সেই দিনের কথা মনে করা কেন? কারণ ইলিয়াস আলীকে নিয়ে বাংলাদেশ আবার একটা সংঘাতের দিকে এগুচ্ছে বলেই আশঙ্কা করছেন সবাই। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বৃহস্পতিবারের সেই সাক্ষাতে কী আলাপ হলো তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। কাজেই আমাদের জানা হবে না তারা কী বললেন পরস্পরকে। এই অবস্থায় সেই জরুরি অবস্থার দুয়েকদিন আগে, ২০০৭ সালে, খালেদা আর সেই সময়কার আমেরিকান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের কথোপকথন ফিরে দেখা যেতে পারে।

অচলাবস্থা ভেঙে দুই নেত্রীর কথা বলার ওপর জোর দিলেন রাষ্ট্রদূত। চাইলেন একটা রাজনৈতিক সমঝোতায় যেন যায় দুই দল আর দেশকে রক্ষা করে সহিংসতার হাত থেকে। জবাবে খালেদা দ্রুত বলেন, “আমরা আওয়ামী লীগের সঙ্গে আলোচনার জন্য সবসময় প্রস্তুত। কিন্তু ওরা আমাদের সঙ্গে কথা বলতে চায় না।“ বিউটেনিস বলে চলেন আমেরিকান স্টেট ডিপার্টমেন্টকে, খালেদা জিয়াবলেন তিনি সবসময় আওয়ামী লীগকে নির্বাচনে চাইলেও এখন দেরি হয়ে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২২ জানুয়ারির নির্বাচন হতেই হবে। এরপর নির্বাচিত হয়ে ভোটার তালিকার দাবিসহ অন্যান্য নির্বাচনী সংস্কারের দাবি বাস্তবায়ন করবে বিএনপি। এবং এরপর এক থেকে দেড় বছরের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দেবে তারা।

বিউটেনিস তখন জানতে চান, বিএনপি শাসন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারবে কি না। তখন খালেদা বলেন, আওয়ামী লীগের ৪০ শতাংশের বেশি সমর্থন নেই। এবং জনমতকে তারা নিজের দিকে টানতে পারবে না।

এই আলোচনার সময় খালেদার সঙ্গে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, খালেদার সাবেক রাজনৈতিক উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির তখনকার মহাসচিব মান্নান ভূইয়াকে ওই কক্ষ থেকে কিছুক্ষণের জন্য বের করে দেওয়া হয়েছিল।

পাঁচ বছর পর আবার খালেদার সঙ্গে দেখা করলেন আরেক আমেরিকান রাষ্ট্রদূত। তফা একটাই খালেদা এখন বিরোধী দলে, তখন ছিলেন প্রধানমন্ত্রী। কী কথা বললেন এবার তারা? কী আছে আমাদের সামনে?

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036