সপ্তাহখানেক ধরে বাংলাদেশের গণমাধ্যম ডেসটিনি ২০০০ লিমিটেড ইস্যুতে সরগরম। দুর্নীতি দমন কমিশনও ঘোষণা দিয়েছে ডেসটিনি নিয়ে তারা তদন্ত করবে। সর্বশেষ তো ডেসটিনি মামলাই ঠুকে দিয়েছে চারটি পত্রিকা ও কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে।
তো, এর আগেই বাংলাদেশের গণমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তার প্রশ্নটা উঠেছে একটি টেলিভিশনের একটি অনুষ্ঠানের উপস্থাপকের ডেসটিনির নিন্দা-মন্দ করায়। এ নিয়ে তিনি ওই উপস্থাপককে একটি খোলা চিঠিও লিখেছেন। সেটির কিছু অংশ পড়ুন:
মুন্নী সাহার প্রতি খোলা চিঠি……
আমার এই লেখা গতকাল ৬ এপ্রিল ২০১২ তারিখ রাতে আপনার টক শো নিয়ে। আপনাকে আগে খুবই শ্রদ্ধা করতাম কিন্তু গত রাতের পরে কেমন যেন একটা মানসিকতা চলে এসেছে আপনাকে ঠিক বোঝাতে পারব না।
আমি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। দেশের প্রতি টান থেকেই দেশের খবরাখবর জানার জন্য আপনাদের চ্যানেলটা দেখি। প্রতি মাসে শুধুমাত্র আপনাদের চ্যানেলটার জন্যই বাংলাদেশি টাকায় ৬০০ টাকা পে করতে হয়।
না, আমি ডেসটিনির ডিস্ট্রিবিউটর না। তবে আমি এমএলএম এই সাবজেক্ট এর উপর ক্যালির্ফোনিয়া থেকে এমবিএ করিছি তা ছাড়াও আমি যখন দেশে গিয়েছিলাম তখন থেকেই ডেসটিনি সম্মন্ধে অনেক কিছু জানি। কিন্তু দেশে থাকি না শুধু এই কারণেই আমি ডেসটিনিতে জয়েন করিনি।
পুরো খোলা চিঠিটি পাওয়া যাবে এখানে। পোস্টটি যার মাধ্যমে ফেইসবুকে ছড়িয়েছে তার নাম মাহমুদ সোহাগ। ডেসটিনি ২০০০ লিমিটেডের সদস্য সোহাগ এই পোস্টটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফ্যানপেইজেও পোস্ট করেছেন। শনিবার রাত ৮টা নাগাদ তিনি এই পোস্টটি এটিএন নিউজের ফেইসবুক ফ্যানপেইজের ওয়ালেও পোস্ট করেছেন।
দেখা যাক মুন্নী সাহার বা এটিএন নিউজের পক্ষ থেকে এর কোনো জবাব আসে কি না।
মাহমুদ সোহাগের চিঠি ও প্রোফাইল ছবি ফেইসবুকে পাবলিক পোস্ট হিসাবে প্রকাশিত
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.