ইন্টারনেটে প্রতি ৫ জনের একজনই চীনা

April 23, 2012 @ No Comments

বাংলাদেশে যে পণ্যেই হাত দিন তার বেশিরভাগই দেখা যায় মেইড ইন চায়না। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই এ অবস্থা। এই মেইড ইন চায়না এবার আসন গেড়েছে ইন্টারনেট জগতেও।

সপ্তাহখানেক আগে প্রকাশিত এক সমীক্ষার ফলে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে চীনে। সেখানে ৫০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। বিপুল জনসংখ্যার দেশ ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে এগিয়ে থাকাই হয়তো স্বাভাবিক মনে হবে আপনার। তবে ঘটনা হলো, খুব অল্প সময়ে ইন্টারনেটের বিপুল বিস্তারের মাধ্যমে এতো ব্যবহারকারী তৈরি হয়েছে চীনে।

ব্যবহারকারীর হিসাবে বিশ্বে প্রতি পাচ জন ইন্টারনেট ব্যবহারকারীর এক জনই এখন চীনের মানুষ। ২০০৭ সালেও চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো মাত্র ২০ কোটি। গত মার্চ মাসে সেখানে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাওয়ার কথা। অয়্যঅরলেস ইন্টেলিজেন্সের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে চীনে তার আগের বছরের চেয়ে ব্যবহারকারীর সংখ্যা বাড়ে ১৬ শতাংশ।

চীনের বর্তমান জনসংখ্যা একশ ৩০ কোটি। প্রতি মাসে এক কোটি চীনা নতুন করে ইন্টারনেটে যুক্ত হচ্ছেন। অনলাইন পরিসংখ্যান পোর্টাল স্ট্যাটিসটার হিসাবে আগামী ২০১৫ সালে বিশ্বে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সবচেয়ে বড় ইন্টারনেট বাজারে পরিণত হবে চীন।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036