বাংলা ভাষার সেরা ব্লগাররা কী লেখেন (১)

জার্মান রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ডয়চে ভেলে প্রতিবছর বিশ্বজুড়ে সেরা ব্লগ নির্বাচন করে। প্রতিযোগিতায় এবার ১১টি ভাষায় ১৭টি বিভাগে পুরস্কারের জন্য ১৮৭টি ব্লগ ও ওয়েবসাইট মনোনয়ন করা হয়েছে৷ এতে বাংলা ভাষার ব্লগ রযেছে ছয়টি। এর সবগুলোই  বাংলাদেশের।

এবার বাংলা ভাষা থেকে ‘সেরা ব্লগ’ বিভাগে মনোনয়ন পেয়েছে সাবরিনা সুলতানার ব্লগ। চট্টগ্রামের মেয়ে সাবরিনা প্রতিবন্ধীদের অধিকার আদায় ও উন্নয়নে কাজ করা বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) নামের একটি প্রতিষ্ঠানের সভাপতি। গতবারও ডয়চে ভেলের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিলেন সাবরিনা। সেবার তিনি দ্বিতীয় হন।

তিনি মূলত প্রতিবন্ধীদের  বিষয়ে সচেতনা সৃষ্টি হয় এমন ব্লগিং করে থাকেন। তিনি  ছোটবেলা থেকে শারীরিক প্রতিবন্ধী। মাসকুলার ডিসট্রফি নামক রোগে আক্রান্ত তিনি। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না।

sabrina-sultana

সাবরিনা সুলতানা :: আলোকচিত্র >> দৈনিক প্রথম আলো

প্রতিবন্ধীদের জন্য সুগম্যতার জন্য একটি প্রতিষ্ঠানকে নিয়ে তার লেখা সর্বশেষ পোর্স্ট থেকে কয়েক লাইন:

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পৃথিবীর ১২তম বৃহত্তর মার্কেট। প্রশস্ত জায়গা এবং খোলামেলা হওয়ার কারণে হুইলচেয়ার ব্যবহারকারীদের মার্কেটিংয়ের জন্য একটি আদর্শ স্থান। কিন্তু একটি আন্তর্জাতিকমানের শপিং মল হওয়া সত্ত্বেও সারা বিশ্বে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যে সকল সুবিধা থাকা প্রয়োজন সেই সুব্যবস্থাগুলো এখানে নেই, এটা খুবই দুঃখজনক। বিশেষ করে প্রতিটি লিফটের সামনে একটি র‌্যাম্প এবং প্রতি তলায় অন্তত একটি করে টয়লেট তাদের উপযোগী থাকা বাঞ্চনীয়। সেইসাথে ডিজেবিলিটি লোগো দিয়ে চিহ্নিত করে দেয়া যাতে সকলে জানতে পারে এখানে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এছাড়াও সিনেপ্লেক্সে হুইলচেয়ার নিয়ে সিনেমা দেখারও কোন সুবিধা নেই।

সাবরিনা আমার ব্লগ, সচলায়তন, প্রথম আলো ব্লগ ছাড়াও আরো কয়েকটি ব্লগে লিখে থাকেন। তার ওপরের লেখাটি পুরোটা পাওয়া যাবে এখানে

 

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036