বাংলাদেশে একটি অনলাইন জাতীয় তথ্যকোষ আছে ই-তথ্যকোষ নামে। গতবছর এই চালু হওয়া তথ্যকোষটি তৈরি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম। এটা কেন তৈরি হয়েছে এবং কী তথ্য এখানে পাওয়া যাবে তার একটি বর্ণনা ওয়েবসাইটটিতে আছে।
কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে এখানে বাংলাদেশের ‘স্বাধীনতা দিবস’ বিষয়ক কোনো তথ্য নেই।
সে অনুযায়ী কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সেবা,বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প ও বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত তথ্য বাংলা ভাষায় পাওয়া যাওয়ার কথা। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে এখানে বাংলাদেশের ‘স্বাধীনতা দিবস’ বিষয়ক কোনো তথ্য নেই। এখানে ‘স্বাধীনতা দিবস’ লিখে খোজা হলে কী পাওয়া যায়? পাওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশের ‘স্বাধীনতা দিবসের’ একটি তালিকা। যা সংকলিত হয়েছে উইকিপিডিয়া থেকে।
সেখান থেকে আপনি বাংলাদেশে ক্লিক করলে চলে যাবেন উইকিপিডিয়ার বাংলাদেশ বিষয়ক ভুক্তিটিতে। কিন্তু আপনি তো জানতে চাইছেন বাংলাদেশের স্বাধীনতা দিবসটির সংক্ষিপ্ত একটি পরিচিতিমূলক ভুক্তি? না, এই সরকারি তথ্যকোষে পাওয়া যাবে না।
বরং বেসরকারি উদ্যোগে তৈরি বাংলাপিডিয়ায় যান। সেখানে আপনি স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত ভুক্তিটি পাবেন। সেখানে এক কথায় লেখা রয়েছে এর মানে। সেখান যা লেখা রয়েছে তা উল্লেখ করে আপনার সন্তান বা দিবসটি সম্পর্কে জানে না এমন কাউকে বিষয়টি সম্পর্কে বোঝাতে পারবেন। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের জাতীয় ই-তথ্যকোষ থেকে এই তথ্য আপনি পাবেন না।
এ সংক্রান্ত আরো খবর
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.