শাহাদাৎকে পাকিস্তানপন্থী বানালে লাভ কার

March 23, 2012 @ No Comments

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পরিমিতির অভাব কি ক্রমশ বিপদজনক হয়ে উঠছে? পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই রানের পরাজয়ে পুরো দেশ ব্যথিত। এ কথা যেমন সত্যি তেমনি এ কথাও সত্যি যে ক্রিকেট শেষ বিচারে দলগত খেলাই। এই বিষয়টি বাংলাদেশের মানুষ বোঝেও। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কি তা বোঝেন? নাকি বুঝলেও মনে রাখেন না!

বৃহস্পতিবারের ফাইনালে শাহাদাৎকে শেষ ওভারে বল করতে হয়। ওই এক ওভারেই তিনি ১৯ রান দেন। খেলায় বাংলাদেশ হারার পর থেকে ফেইসবুকে অনেকেই শাহাদাৎকে পাকিস্তানপন্থী বানানোর চেষ্টায় উঠেপড়ে লেগেছেন। কেন? কারণ তিনি এক সাক্ষাৎকারে শহীদ আফ্রিদির প্রশংসা করেছিলেন

শাহাদাতের অর্জন

শাহাদাতের অর্জন নিয়ে জলি গুড ফেলোর প্রচার করা ছবি

পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেতে বাংলাদেশের ত্রিশ লাখ মানুষকে জীবন দিতে হয়েছিলো। সম্ভ্রম হারিয়েছিলো দুই লাখ নারী। এ কারণে  বাংলাদেশের মানুষ পাকিস্তানকে পছন্দ করে না- এই সত্য বাংলাদেশিরা লুকিয়েও রাখে না। তাই বলে পাকিস্তানের কোনো খেলোয়াড়কে কেউ পছন্দ করতে পারবে না- এ প্রশ্ন উঠতেই পারে। আপনি কি ইমরান খানের খেলা পছন্দ করতে পারবেন না? মুগ্ধ হতে পারবেন না ওয়াসিম আকরামের বোলিংয়ে!

যে বাংলাদেশিরা শাহাদাৎকে পাকিস্তানপন্থী বানানোর তীব্র প্রতিযোগিতায় নেমেছেন তারা সবাই ফেইসবুকে সক্রিয়। এই সোশ্যাল মিডিয়ার বাইরে কাউকে এই মনোভাব প্রকাশ করতে কি দেখেছেন? ফেইসবুকে সক্রিয় প্রচারণাকারীরা ভুলে যাচ্ছেন যে, এই শাহাদাৎই একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। হ্যাটট্রিকটি তিনি করেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই হাজার ছয় সালে। তারা ভুলে যাচ্ছেন, লর্ডসের বোর্ড অব অনার্সে এখন পর্যন্ত যে বাংলাদেশি খেলোয়াড়ের নামটি উঠেছে তিনি শাহাদাৎ হোসেন

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পরিমিতির অভাব কি ক্রমশ বিপদজনক হয়ে উঠছে?-  শুরুতে তোলা এ প্রশ্নটির জবাবও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছেই রয়েছে। প্রবল প্রচারণার মাঝেও ফেইসবুকেই জলি গুড ফেলো নামে একজন সবাইকে মনে করিয়ে দিতে চেষ্টা করেছেন শাহাদাতের অর্জন। তার এই উদ্যোগের প্রচারও ঘটছে ফেইসবুকে। সচেতন এক ফেইসবুক ব্যবহারকারী বলছেন, “একটু ওলটপালট হলেই মা-বাপ তুলে গালিগালাজ করে আর বাসে/বাড়িতে ঢিল ছোঁড়ে এমন সমর্থকের দরকার নাই বাংলাদেশের।”

আরেকজন বলছেন, “Cricket, unlike games such as soccer or hockey, has a greater degree of individualism. It leads us to discretely judge every action of a player. That being said, it’s still a team sport. You live and die as a team, period.
Therefore, I humbly request everyone to please get off of Shahadat’s back. The boy had a bad outing, gave away 19 runs in the final over. It could happen to anyone! It happened to the best of bowlers at one time or another.
We lost by 2 runs, not 19. We knew the final target before we started. We could get two extra runs from anywhere. Please do not single out one person and scapegoat him after a tremendous team effort. It will psychologically stain the player forever, and will only reduce you to the level of a mindless insect.
Our team, in all honestly, surpassed our expectations throughout this tournament. Let us celebrate that. Please.”

জলি গুড ফেলোর শেয়ার করা কনটেন্টটি পছন্দ করেছেন সাতশ আশি জন। এটি বৃহস্পতিবার রাত তিনটা পর্যন্ত শেয়ার হয়েছে দুইশ ছিয়াশি বার।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036