ফেইসবুক পেইজ বন্ধ: আদালতে যাওয়ার আগে করণীয়

March 22, 2012 @ No Comments

বাংলাদেশের হাই কোর্টের দৃষ্টি আবারও সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়েছে। আগেরবার যদিও আদালত নিজে থেকেই নির্দেশনা দিয়েছিল, এবার তা ঘটেনি। দুই শিক্ষক উদ্যোগী হয়ে হাই কোর্টকে আবারো টেনে এনেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং এই সুবাদে বিশ্বজুড়ে আবার বাংলাদেশের নাম এসেছে গণমাধ্যমে।

বাংলাদেশের পাচটি ফেইসবুক ফ্যানপেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট-এই খবর ইংরেজিভাষী পুরো দুনিয়া এই মুহূর্তে জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নেতৃত্বে দুই শিক্ষকের এক রিট পিটিশনে আদালত এ আদেশ দেয় বুধবার। ওই পেইজ এবং ওয়েবসাইট যারা তৈরি করেছে বা চালায় তাদের কেন শাস্তি দেওয়া হবে না- তাও জানতে আগ্রহী আদালত।

facebook-logoএকবারে আদালতে না গিয়ে তারা ফেইসবুকে ওই ফ্যানপেইজগুলি সম্পর্কে রিপোর্ট করতে পারতেন। জানাতে পারতেন পুলিশ বাহিনীকে। ওয়েবসাইটটি সম্পর্কে অভিযোগ জানাতে পারতেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে

হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে আদালতের এই নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মিসেস বায়তুল সরোয়ার এবং  ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকোনোমিকসের অধ্যক্ষ এম নুরুল ইসলাম।

আমরা জানি না ওই পেইজগুলি এবং ওয়েবসাইটে কী লেখা ছিলো। কেননা আদালত বা আইনজীবী কেউ এ বিষয়ে কিছু বলেননি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো বিষয়বস্তু যদি সেখানে থেকেই থাকে তাহলে আদালতে আবেদনকারীরা আদালতের যাওয়ার আগ পর্যন্ত যে পথগুলি তাদের সামনে ছিলো সেগুলিতে চেষ্টা করেছিলেন কি?

একবারে আদালতে না গিয়ে তারা ফেইসবুকে ওই ফ্যানপেইজগুলি সম্পর্কে রিপোর্ট করতে পারতেন। জানাতে পারতেন পুলিশ বাহিনীকে। ওয়েবসাইটটি সম্পর্কে অভিযোগ জানাতে পারতেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে। এই পদ্ধতিগুলো কি তারা অনুসরণ করেছিলেন? এখন পর্যন্ত এই বিষয়ক কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়নি।

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার কারণে ইন্টারনেট থেকে কন্টেন্ট সেন্সর করতে ভারত গত কয়েক মাস ধরে উদ্যোগী। বাংলাদেশে এর আগে ‘প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে’ স্ট্যাটাস দেওয়ায় এক ব্যক্তির কারাদণ্ডের আদেশও হয়েছে কয়েক মাস আগে; ওই ব্যক্তির অনুপস্থিতিতেই।

মিসেস বায়তুল ও নুরুল ইসলাম তাদের হাতে থাকা বিকল্পগুলিতে আগে চেষ্টা করে দেখলেই ভালো করতেন। তাহলে খুব অল্প সময়ের সোশ্যাল মিডিয়া নিয়ে নেতিবাচক খবরের কারণে বাংলাদেশ শিরোনাম হওযা থেকে রক্ষা পেত।

সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং এর নিরাপত্তা ও কেৌশল গাইডলাইন জানা থাকলে হয়তো তারা এভাবে একবারে সরাসরি আদালতে যেতেন না।

এ সংক্রান্ত আরো খবর

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036