‘রাজীব নূর’-এর মতো বিপদে আপনিও পড়তে পারেন

March 17, 2012 @ No Comments

ফেইসবুকে একজন ‘Rajib Noor’ (রাজীব নূর) আছেন। তাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা তার পরিচয় জানেন। কিন্তু এমন অনেকে আছেন যারা তাকে চিনছেন শুধু ফেইসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া থেকেই। এভাবে যারা চিনছেন তাদের অনেকে ‘Rajib Noor’কে ফ্রেন্ডলিস্টে যুক্ত করতে গিয়ে যুক্ত হচ্ছেন ‘Rajib Nur’ এর সঙ্গে।

Rajib Noor

আর এখানেই বাধছে বিপত্তি। Noor একজন গল্পকার, সাংবাদিক, সাহিত্য সম্পাদক হিসাবে পরিচিত। ফলে তার সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন ফেইসবুকে; যদিও এরকম যুক্ত হওয়া অনেকে আসলে যুক্ত হন Nur এর সঙ্গে। ফেইসবুকে Noor এর একটি পাবলিক নোট থেকে জানা যাচ্ছে, Nur তার ফ্রেন্ডলিস্টের মেয়েদের চা খাওয়ার দাওয়াত দিয়ে বেড়ান। Noor এরই পরিচিত এক তরুণের বান্ধবীও এরকম দাওয়াত পান Nur এর কাছ থেকে। তবে তিনি বুঝতে পারেননি যে ওই দাওয়াতটি তিনি আসলে Noor এর কাছ থেকে পাননি। পেয়েছিলেন Nur এর কাছ থেকে। ব্যক্তিগত জীবনে Noor পুরো বিষয়টি নিয়ে ভালো রকমের বিড়ম্বনায় পড়েছেন বলে তার নোট থেকে জানা যাচ্ছে।

Rajib Nur

সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা থেকে শুরু করে শেয়ারিংজনিত অনেক সমস্যার দিক রয়েছে। কিন্তু রাজীব নূর (Rajib Noor) যে বিপদে পড়েছেন সেটি একেবারেই অভূতপূর্ব। Noor কি ফেইসবুককে অভিযোগ জানাতে পারেন যে, Nur এর নাম নিয়ে তারা ব্যবস্থা নিক? না পারেন না, কারণ এক্ষেত্রে দুজনের নাম আলাদা। সমস্যাটি তৈরি হয়েছে বাংলায় তাদের নাম উচ্চারণ এক হওয়ার কারণে। তাহলে Noor কি আদালতে গিয়ে পরিত্রাণ চাইতে পারেন এ জটিলতা থেকে? নাকি তার নোটে যেমন বলা হয়েছে তেমনি Nur এর সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান হবে?

Noor এর ভাগ্য ভালো যে তিনি Nur এর সঙ্গে আলোচনা করার মতো সূত্র পেয়েছেন। কিন্তু আপনার বা আমার ক্ষেত্রে এ ধরনের জটিলতা সৃষ্টি হলে? আমরা যে আলোচনার সূত্র পাবো তার নিশ্চয়তা কী। তাহলে ভবিষ্যতে এ ধরনের জটিলতার সমাধান কী ভাবে হবে?

ক্রমবিকাশমান সোশ্যাল মিডিয়ার এ ধরনের আরো অভূতপূর্ব সংকট আমার আগামীতে দেখতে পাবো নিশ্চিত। সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া নিরাপত্তা জ্ঞান, সোশ্যাল মিডিয়া আচরণ প্রশিক্ষণই এ ধরনের জটিলতায় না পড়ার উপায় বাৎলে দিতে পারে।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036