গুগল ফেইসবুকের বিচার শুরু ভারতে

March 13, 2012 @ No Comments

মাস তিনেক আগে গুগল ও ফেইসবুককে ভারত তার দৃষ্টিতে আপত্তিকর কনটেন্ট সরিয়ে নিতে বলেছিলো। ফেইসবুক শর্তসাপেক্ষে রাজি হলেও গুগল হ্যা বলেনি। পরে এ নিয়ে আদালতও সতর্ক করে ইন্টারনেট কোম্পানি দুটিকে।

কনটেন্ট না সরানোর দায়ে মঙ্গলবার থেকে ভারতের রাজধানীর নয়া দিল্লির আদালতে বিচার শুরু হচ্ছে এই দুই কোম্পানির। ভারতের দ্রুত বাড়তে থাকা ইন্টারনেট বাজারে এই দুই কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে এ মামলার রায়ে। এই মামলা সম্পর্কে খোজ খবর রাখেন এমন আইনজীবীরা বলছেন, রায় বিপক্ষে যাওয়া মানে গুগল ও ফেইসবুকের  ভারতপ্রধানদের জেল-জরিমানা হওয়া।

এই মামলা সম্পর্কে খোজ খবর রাখেন এমন আইনজীবীরা বলছেন, রায় বিপক্ষে যাওয়া মানে গুগল ও ফেইসবুকের ভারতপ্রধানদের জেল-জরিমানা হওয়া।

আমেরিকার বাজারে শেয়ার ছাড়ার সময় ফেইসুবক যে হিসাব দিয়েছে সে অনুযায়ী ভারতে গত বছর এর ব্যবহারকারী ছিলো চার কোটি ছয় লাখ। এ সংখ্যা তার আগের বছরের চেয়ে একশ বত্রিশ গুণ বেশি। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একশ বিশ কোটি যা দেশটির মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ।এই হিসাব দিয়েছে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ট্রেড গ্রুপ।

অন্যদিকে গুগলের এক কর্মকর্তা গতবছরই বলেছিলেন, ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আর তিন বছরের মধ্যে অন্তত তিনশ কোটি হবে। এই বৃদ্ধি হবে মূলত মোবাইলে ইন্টারনেট ব্যবহারর বাড়ার কারণে।

ভারত চীন, ইরান বা সিরিয়ার মতো কড়াভাবে ইন্টারনেট সেন্সর করেনি। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে ব্যঙ্গাত্মক এবং ধর্মীয় সম্প্রদায়কে আঘাত দেওয়ার কনটেন্ট নিয়ে আপত্তি তোলে দেশটি।

গতবছর ভারতের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, কোনো ইন্টারনেট  কোম্পানিকে আপত্তি জানানোর ছত্রিশ ঘণ্টার মধ্যে কোম্পানিটি নির্দিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলতে বাধ্য। আপত্তিকর কনটেন্টের তালিকায় রয়েছে জাতিগত অবস্থান থেকে আপত্তিকর, মোটা দাগে ক্ষতিকর, অবমাননাকর এবং ধর্মীয়ভাবে আপত্তিকর কনটেন্ট।

এ সংক্রান্ত আরো খবর

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036