সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি খুন হওয়ার প্রায় এক মাস হতে চললো। এই দীর্ঘ সময়ে তাদের খুনি চিহ্নিত হয়নি। গ্রেপ্তার হয়নি একজন মানুষও।
‘মনগড়া’ কথাবার্তা দিয়ে প্রতিবেদন প্রকাশ করবেন না- আদালতের এই নির্দেশের পর কয়েকদিন সাংবাদিকরা ব্যাপক প্রতিবাদ করেছেন। তবে সত্যি কথা হলো সাগর-রুনি খুন নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পরিমাণ ও গতি কমেছে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি অগ্রগতি হয়েছে। সাগর-রুনির বন্ধুরা যে তাদের হত্যার বিচার চান তা নিয়ে পত্রিকায় এখনো কলম ধরেননি। পত্রিকায় কলম ধরার সমস্যার কথা অনেকেরই হয়তো জানা।
আপনারা অনেকেই হয়তো জানেন, ফেইসবুকে একটি পেইজ আছে সাগর-রুনির হত্যার বিচার দাবি করে। হত্যাকাণ্ডের অল্প কদিন পর তৈরি হওয়া এই পেইজটি দুর্ভাগ্যাজনকভাবে স্বয়ং সাগরের বন্ধুরাই এড়িয়ে চলছিলেন। যেখানে ঢাকায় অন্তত ২ হাজার সাংবাদিক আছেন, এবং সাগরেরও ফেইসবুক ফ্রেন্ড ছিলো ১২শর বেশি; সেখানে তাদের বিচার হত্যার বিচার দাবি কার পেইজটির লাইক সংখ্যা গত ১ মার্চ পর্যন্ত ছিলো মাত্র ২৩৬। এ নিয়ে নিউজুয়ালিডটকমে খবর প্রকাশের পরবর্তী ছয় দিনে লাইক বেড়েছে ছয়শর বেশি।
সাগর-রুনি খুন হয়েছিলেন ১১ ফেব্রুয়ারি ভোররাতে। নিজের বাসায়। তাদের হত্যার বিচার দাবি প্রবল করতে ওই দুই হাজার সাংবাদিক এবং সাগরের ১২শ বন্ধুদের সবাই কবে একত্রিত হবেন ফেইসবুকে? তবে দেখা যাবে ওই পেইজের লাইক সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে?
এ সংক্রান্ত আরো খবর
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
white rose
1 বছর আগে
sorkarer sodissa thakle sorkar atodine ai hattar akta kol kinara korte parto…..
ar amra jodi theme jai tahole baki sob hotta kahinir moto aitao sobar arale chole jabe