তৃতীয় বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল ফোন নোকিয়া; যদিও এই অবস্থান আর কতদিন থাকবে তা নিশ্চিত নন সংশ্লিষ্টরা। এই কোম্পানি থেকে শুরু করে প্রায় মোবাইল ফোনেই ইদানিং ফেইসবুক ব্যবহার করা যায় সরাসরি ওয়েবসাইটে না গিয়েই। এই সুবিধা পাওয়া যায় যে অ্যাপ্রিকেশনের মাধ্যমে তা নিয়ে ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে।
দুঃসংবাদটি হলো মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে যারা ফেইসবুক ব্যবহার করছেন তাদের টেক্সট মেসেজ পড়ছে ফেইসবুক। খবরটি প্রথম প্রকাশ করে দ্য লন্ডন সানডে টাইমস। ফক্স ইন্টারন্যাশনাল নিউজের কাছে ফেইসবুক এই অভিযোগ স্বীকারও করেছে। তবে মার্ক যুকারবাগের্র কোম্পানিটি বলছে, নতুন একটি মেসেজ সার্ভিস চালু করার জন্য পরীক্ষমূলকভাবে তারা এটি করছে।এই পরীক্ষামূলক মেসেজ পড়া বন্ধ হয়েছে কি না তা নিশ্চিত হতে পারেনি সংবাদ মাধ্যমগুলো।
প্রকাশিত খবরটি অনুযায়ী ফেইসবুক এমন অনেক কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে যাদের গ্রাহকের ব্যক্তিগত তথ্য নাড়া-চাড়া করতে গিয়ে ধরা পড়ার ইতিহাস আছে। ফ্লিকার, বাদু, ইয়াহু ম্যাসেঞ্জারের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে। আর ইউটিউব তো রিমোট অবস্থান থেকে স্মার্টফোনের ক্যামেরাই নিয়ন্ত্রণ করতে পারে।
উৎস :: রিডরাইটওয়েবডটকম
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.