বন্ধুবান্ধবের মধ্যে বার্তা আদান প্রদানের জন্য চালু হওয়া সেই ফেইসবুক তার গণ্ডি ছাড়িয়ে আমাদের মতো মানুষের পরিচিত হয়েছে বহুদিন হলো| গ্রাহক বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে বিষয়টি নিয়ে ফেইসবুকের প্রবল সমালোচনা তা হলো এর নিরাপত্তাহীনতা| এই ফেইসবুকই মানুষের আত্মহত্যা ঠেকানোর উদ্যোগ নিয়েছে|
মঙ্গলবার থেকে এতে এমন এক ব্যবস্থা করা হয়েছে যার ফলে ব্যবহারকারীরা ইচ্ছে করলে সরাসরি একজন কাউন্সিলরের পরামর্শ নিতে পারবেন| এ পরামর্শ তারা পাবেন ফেইসবুক চ্যাটের মাধ্যমে| ফেইসবুকের পাবলিক পলিসি ম্যানেজার ফ্রেড ওলসেন বলেন, “এর লক্ষ্য হলো যার প্রয়োজন সে যেন দ্রুততম সময়ে সাহায্যটা পায়|”
সার্ভিসটি শুরুতে আমেরিকান ব্যবহারকারীরাই পাচ্ছেন| ধরুন আপনি আপনার কোনো বন্ধুর প্রোফাইলে সন্দেহজনক কোনো বার্তা পেলেন| তাহলে ওই কমেন্টের পাশের একটি লিঙ্কের মাধ্যমে আপনি ফেইসবুককে তা রিপোর্ট করতে পারেন| এরপর. ফেইসবুক সেই বন্ধুটিকে একটিবার্তা পাঠিয়ে তাকে হটলাইনে ফোন করতে বা একটি লিঙ্ক ব্যবহার করে গোপন চ্যাটে অংশ নিতে বলবে|
উত্স :: এপি
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.