হ্যাকিং কেলেঙ্কারীতে বন্ধ হয়েছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড। এখন ভাবনা জেমস মার্ডক না থাকলে কিভাবে চলবে নিউজ কর্পোরেশন? কারণ পত্রিকা বন্ধের পর এখন ছেলেকে বৃটেন থেকে সরিয়ে নিতে পারেন রুপার্ট মার্ডক।
এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স বলছে, নিউজ কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এরকম ইঙ্গিতই দিচ্ছেন। তারা বলছেন, জেমস সরে দাড়ালে প্রতিষ্ঠান কিভাবে চলবে তা নিয়ে ভাবনা চলছে। নিউজ কর্পের ওই কর্মকর্তার ভাষায়, “আমরা এখনো এমনভাবে কাজ করার চেষ্টা করছি যেন জেমস কোথাও যাচ্ছেন না। তবে প্রত্যেকেই ভাবছে সে চলে যাওয়ার পর কী হবে।”
জেমস মার্ডক নিউজ কর্পের উপ-প্রধান পরিচালন কর্মকর্তা। তিনি একইসঙ্গে নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী। ইউরোপ ও এশিয়ায় ব্যবসা দেখাশোনা করাই নিউর ইন্টারের দায়িত্ব। আগামী বছরের শুরুর দিকে তাকে বৃটেন থেকে আমেরিকার নিউ ইয়র্ক কার্যালয়ে সরিয়ে নেয়া হতে পারে।
রপার্ট মার্ডক এবং নিউজ কর্প এক প্রতিনিধির মাধ্যমে রয়টার্সকে বলেছে, এটা একেবারেই সত্যি নয়। প্রতিষ্ঠানটির দুই সূত্র বলছে, জেমস গেলেও তা স্থায়ী হবে না। মার্ডক পরিবারের ঘনিষ্ঠ একজন বলেছেন, ফোন হ্যাকিং কেলেঙ্কারী থেকে মুক্ত হয়ে প্রতিষ্ঠানটি চালানোর জন্য ওর বিরতি দেয়া দরকার।
শতবর্ষের পুরনো নিউজ অব দ্য ওয়ার্ল্ড ফোন হ্যাকিং কেলেঙ্কারীর অভিযোগে গত ১০ জুলাই বন্ধ করে দেয়া হয়। বৃটেনে নিউজ কর্পের অন্য পত্রিকাগুরো হলো- দ্য সান, দ্য টাইমস ও দ্য সানডে টাইমস।
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.