উইকিপিডিয়ার তথ্য কতোটা নির্ভরযোগ্য? সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে সাংবাদিক- সবারই এ প্রশ্ন আছে। এখান থেকে তথ্য নিয়ে ব্যবহার করাটা কি বুদ্ধিমানের কাজ? ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জানাচ্ছেন কিভাবে এর সেরা সেবাটা নেয়া সম্ভব।
উইকিপিডিয়ার নির্বাহী পরিচালক সু গার্ডনারের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ভুক্তির সংখ্যা ৯০ হাজার। আগামী জুনের মধ্যে আরো পাচ হাজার ভুক্তি যুক্ত করার লক্ষ্য রয়েছে তাদের।
তবে প্রথাগত এনসাইক্লোপেডিয়ার তুলনায় এর তথ্যের যথার্থতার পক্ষে উইকিপিডিয়া বিভিন্ন সমীক্ষার কথা বলে থাকে। তবে অন্য অনেক সমীক্ষায় এক্ষেত্রে পিছিয়ে থাকে উইকিপিডিয়া।
এটি এখন আর শিক্ষক ও সাংবাদিকদের চক্ষুশূল নয় বলে সম্মেলনে জানান তিনি। ওয়েলস মনে করেন, উইকিপিডিয়ার তথ্য নির্ভরযোগ্য।
উইকিপিডিয়ার তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সাধারণত সাংবাদিকরা যে প্রশ্ন তুলে থাকেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে (৪ জুলাই) বার্তাসংস্থা এপির সঙ্গে কথা বলেছেন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। এটি এখন আর শিক্ষক ও সাংবাদিকদের চক্ষুশূল নয় বলে সম্মেলনে জানান তিনি। ওয়েলস মনে করেন, উইকিপিডিয়ার তথ্য নির্ভরযোগ্য।
তা সত্ত্বেও এর তথ্য সাবধানে ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে দুটি ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। প্রথমত, উইকিপিডিয়ায় কোনো ভুক্তিতে যখন বলা হয় ‘the neutrality of this article is disputed’। কিংবা ‘the following section doesn’t cite any sources’। তখন ওই ভুক্তিটিতে সংশোধন প্রয়োজন বলে বুঝে নিতে হবে।
এছাড়া উইকিপিডিয়ায় সাধারণত যেকোনো তথ্যের সূত্র দেয়া থাকে। সেই সূত্র যদি আপনার আস্থা রাখার মতো মনে হয় তাহলে আপনি উইকিপিডিয়ার তথ্য ব্যবহার করতে পারেন। সুপারস্ক্রিপ্ট আকারে কোনো কোনো বাক্যের শেষে ‘citation needed’ লেখা থাকে। তখন বুঝবেন এ তথ্যটি কোনো সূত্র ছাড়াই সংযোজিত হয়েছে।
এ সংক্রান্ত আরো খবর
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.