প্রদায়ক হারাচ্ছে উইকিপিডিয়া

August 5, 2011 @ One Comment
wikipedia-logo

যেকোনো বিষয়ে তথ্যের প্রাথমিক ভাণ্ডার উইকিপিডিয়া। গত বেশ কয়েক বছরে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই কোনো না কোনো একসময় এটিতে ঢুঁ মেরেছেন। বিনাপারিশ্রমিকে ব্যবহারকারীদের শ্রমে গড়ে উঠেছে এই অনলাইন এনসাইক্লোপিডিয়া। এর সম্পর্কেই দুঃসংবাদ শোনালেন প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস।

তিনি বলেছেন, উইকিপিডিয়ায় প্রদায়কের সংখ্যা কমে যাচ্ছে। প্রদায়ক পেতে এর জটিল সম্পাদনা পদ্ধতি বদলানোরও চিন্তা করা হচ্ছে।

উইকিপিডিয়ার বাসরিক সম্মেলনে বৃহস্পতিবার রাতে বার্তাসংস্থা এপিকে তিনি বলেন, বলছি না যে আমাদের মান কমে গেছে। সঙ্কট বলা যাবে না, কিন্তু আমি মনে করি বিষয়টা গুরুত্বপূর্ণ।

উইকিপিডিয়ায় প্রদায়কের সংখ্যা কমে যাচ্ছে। প্রদায়ক পেতে এর জটিল সম্পাদনা পদ্ধতি বদলানোরও চিন্তা করা হচ্ছে।

‘এতে সম্পাদনার যে নির্দেশিকা আছে তার অনেকগুলোই নতুন ব্যবহারকারীর জন্য জটিল।’

পুরো বিশ্বে সবেচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটের তালিকায় পঞ্চম উইকিপিডিয়া। জিমি জানান, এর প্রদায়কদের গড় বয়স ২৬ বছর।

এরা অন্য অনেক কিছু সঙ্গে একই সময়ে ব্যস্ত থাকে। পরে ধীরে ধীরে চলে যায়। আবার অনেকে উইকিপিডিয়া ছেড়ে যায় নতুন কোনো আইটেম যোগ করার সুযোগ না পেয়ে। ১০ বছর বয়সী ওয়েবাসাইটটিতে তারা যোগ করার মতো কিছু খুজে পায় না।

উইকিপিডিয়ার নির্বাহী পরিচালক সু গার্ডনার জানান, গত মার্চ পর্যন্ত ভুক্তির সংখ্যা ৯০ হাজার। আগামী জুনের মধ্যে আরো পাচ হাজার ভুক্তি যুক্ত করার লক্ষ্য রয়েছে।

Did you like this? Share it:

One Comment → “প্রদায়ক হারাচ্ছে উইকিপিডিয়া”


  1. Ranadipam Basu

    1 বছর আগে

    উইকির সম্পাদনা পদ্ধতি আসলেই একটু জটিল। তবে তা আমার অনভ্যস্তদের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এতে অভ্যস্ত হতে যে সময়টুকু দিতে হয়, তা আমাদের দেয়া সম্ভব হয় না অনেকেরই বিভিন্ন সময়-সীমাবদ্ধতার কারণেই।
    সিস্টেমটা একটু পাল্টালে এরকম প্রদায়ক-ঘাটতিতে পড়তে হবে না হয়তো।

    উত্তর

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036