গুগল+ আর ফেসবুক। দুই সোশ্যাল নেটওয়ার্ক সাইট নিয়ে বিপত্তিতেই আছেন অনেকে। ফেসবুকে এতোদিনে তৈরি হওয়া বন্ধুদের গুগল+ এ পাবেন কিভাবে- এই নিয়ে বিপত্তি।
নাম ধরে ধরে খুঁজবেন? কিংবা ইমেইল দিয়ে? সময়সাপেক্ষ ব্যাপার। এর চেয়ে স্বয়ংক্রিভাবে যুক্ত করে নিন না তাদের!
গুগল+ চালু হওয়ার পর কেউ কেউ ফেসবুক থেকে কন্টাক্ট আমদানির প্লাগইন বানিয়েছিলেন। ফেসবুক সেগুলি দ্রুতই ব্লক করেছে। এখন এমন পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে যাতে প্লাগইন প্রয়োজন হবে না। এ জন্য আপনাকে যেতে হবে ইমেইলে।
প্রথমত আপনার একটি ইয়াহু! ইমেইল একটা অ্যাকাউন্ট থাকতে হবে। না থাকলে খুলে নিন এখান থেকে। ইয়াহু! অ্যাকাউন্টে সাইন ইন করে ক্লিক করুন কন্টাক্ট বোতামে। সেখান থেকে ‘Import Contact’ বোতামে ক্লিক করুন। অপশনে বেছে নিন Facebook। তাহলেই আপনার সব ফেসবুক বন্ধুর ইমেইল চলে আসবে ইয়াহু! মেইলে।
এরপর লগ ইন করুন গুগল+ এ। ক্লিক করুন সার্কল ট্যাবে। সেখান থেকে যান “Find and Invite” অপশনে। সেখানে গিয়ে ক্লিক করুন ইয়াহু! বোতামে। তাহলে ওই অ্যাকাউন্টে থাকা আপনার সব ফেসবুক বন্ধুর ইমেইলের মাধ্যমে তাদের আপনি একবারে যুক্ত করে ফেলতে পারলেন গুগল+ এ।
এ পদ্ধতি একবার কাজে লাগান। তারপরই দেখবেন আপনার কতো বন্ধুই গুগল+ এ আছে যারা জানে না যে আপনিও আছেন সেখানে!
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.