নাম নিয়ে যা ইচ্ছা তাই করলে গুগল+ অ্যাকাউন্ট বন্ধ

ব্যবহারকারীকে তার নিজের নাম নিযে ফেসবুকের মতো যা ইচ্ছা তাই করার সুযোগ দিচ্ছে না গুগল+। সত্যিকার নাম না হলে অ্যাকাউন্ট স্থগিত এবং পরে বাতিলও করে দিচ্ছে।
plus.google.com

গোথাম স্মিথ বলছেন, গুগলের কম্যুনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কারণেই এটা করছে গুগলগুগল+ এ রবার্ট স্কোবলের এক পোস্টের মন্তব্যে  তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি কিছু প্রোফাইল স্থগিতের অভিযোগ এসেছে। সাধারণত প্রোফাইলে নাম সম্পাদনা করতে গিয়ে গণ্ডগোল করার কারণেই এটা ঘটছে।

এসব ক্ষেত্রে দেখা যায় যে-নাম ব্যবহারকীর দিতে চাইছেন তা গুগল+ নিচ্ছে না। সেক্ষেত্রে পর্যালোচনার সুযোগ নেয়া যায়। তবে এ সুযোগও নিতে হবে ২৪ ঘণ্টায়। গুগল প্রোফাইল তৈরি বা সম্পাদনার সময় পর্যালোচনার পর্যায়ে গেলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে।

প্রথমত, গুগল+ পৃষ্ঠাতেই আপনি পর্যালোচনা বোতাম পাবেন যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি পর্যালোচনার অন্তর্ভুক্ত হবে। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপনার প্রোফাইল হয় সক্রিয় হবে, নাহয় পরবর্তী আপিল করতে হবে আপনাকে। আপিল করার জন্য আপনাকে আপনার গুগল প্রোফাইল পৃষ্ঠা থেকে আপিল ফরমটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি যে-নামটি ব্যবহার করতে চান তা কিভাবে গুগলের কম্যুনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে তা লিখতে পারেন।

আপিলের পর গুগল আপনার সঙ্গে যোগাযোগ করবে।

গুগল প্রোফাইল একবার স্থগিত হলে তা আপিল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে পুনরুজ্জীবিত করা যাবে না। যদি ভাবেন প্রোফাইল মুছে আবার নতুন করে তৈরি করবেন তাতেও কাজ হবে না। বরং এতে আগের প্রোফাইলের আপিল নিয়ে ঝামেলা হবে।

এ সংক্রান্ত আরো খবর

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036