ফেসবুকে বয়সের প্রমাণ চাইতে পারে অস্ট্রেলিয়া

Australian_Coat_of_Arms

আলোকচিত্র :: উইকিপিডিয়া

বিষয়টি হলো ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শিশুদের রক্ষা। এ ক্ষেত্রে আইনের চেয়ে সচেতনতাই বেশি জরুরি বলে মনে করে অস্ট্রেলিয়ার সরকার। তারপরও নতুন ফেসবুক আইন করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

এ জন্য কয়েকটি প্রস্তাব তৈরি করছে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্য সরকার। এক্ষেত্রে জোর দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমায় কড়াকড়ি আরোপে। অভিভাবকদের সন্তানদের ফেসবুক অ্যাকাউন্টে সাইন ইনের অধিকারও দেয়া হতে পারে।

রাজ্য বিচারমন্ত্রী ব্রেন্ডেন ও’কনরের মতে, ইন্টারনেট শেখার জন্য চমৎকার জায়গা। তবে এখানে যে বিপদ লুকিয়ে থাকে সে সম্পর্কে শিশুদের সচেতন করা দরকার।

ফেসবুকে ১৩ বছরের কমবয়সী কেউ সদস্য হতে পারে না। তবে এখানে বয়স প্রমাণের কোনো পদ্ধতি নেই। সম্প্রতি এক অস্ট্রেলীয় কিশোরী এমন ছবি তার অ্যাকাউন্ডে প্রকাশ করে যা না করাই ভালো ছিলো। কিশোরীর মা সেটি মুছে ফেলতে চাইলে ফেসবুক এতে রাজি হয়নি। অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এক কোটি চার লাখ ৩৬ হাজার আটশ ৬০ জন।

এ সংক্রান্ত আরো খবর

Did you like this? Share it:

One Comment → “ফেসবুকে বয়সের প্রমাণ চাইতে পারে অস্ট্রেলিয়া”


  1. probirbidhan

    1 বছর আগে

    বিষয়টা আবার এমন নয়তো যে বাচচারা অনেক সময় বেফাস কথা বলে ফেলে!!!

    উত্তর

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036