সহজে ব্যবহার করুন গুগল প্লাস – ২

ফেসবুকে আপনি কিছু একট পোস্ট করলেন। সেটা আপনার বন্ধুতালিকার সবাই দেখতে পাবে। নির্দিষ্ট কোনো গ্রুপকে দেখাতে চাইলে তার ব্যবস্থা ফেসবুকে নেই বললেই চলে। এক্ষেত্রে ভালো একটা সুযোগ এনেছে গুগল প্লাস।

Google+ Top 10 Bangladesh

গুগলে শুধু ‘ফ্রেন্ডলিস্ট’ নয়, আরো নানা ভাগে ভাগ করে রাখতে পারেন আপনার কানেকশনদের। গুগলের ভাষায় এগুলো হলো সার্কল। যে-কানেকশনকে আপনার যে-সার্কলে রাখা উচিত বলে মনে হয় সেখানেই রাখতে পারেন ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ পদ্ধতিতে। কানেকশন লিস্টে গিয়ে যেকোনো কানেকশনের নামের ওপর কার্সর রাখুন। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে ওই কানেকশনটিকে টেনে নিন আপনার পছন্দের সার্কলে। বন্ধুদের রাখতে পারেন ফ্রেন্ড সার্কলে, সহকর্মীদের কলিগ সার্কলে। কাউকে কোনো সার্কল থেকে সরাতে চাইলেও সেই ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ পদ্ধতি। সার্কল থেকে যাকে সরাতে চান সেই কানেকশনের নামের ওপর কার্সর রাখুন। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে ওই কানেকশনটিকে টেনে সার্কলটি থেকে বের করে দিলেই হলো।

মনে রাখা ভালো, আপনি কাকে আপনার কোন্ সার্কলে রাখছেন বা বাদ দিচ্ছেন তা কিন্তু আপনার কানেকশনরা জানতে পারবে না। চাইলে আপনি নিজের ইচ্ছেমতো নাম দিয়েও সার্কল তৈরি করতে পারেন।

কিন্তু সার্কল কি আপনার আসলেই দরকার? ফেসবুকের মতো শেয়ার দিলেই কি হয় না? এক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে যে আপনি কার সঙ্গে কী শেয়ার করবেন তা নিয়ণ্ত্রণ করতে পারছেন গুগল প্লাসে। ধরুন পারিবারিক একটা ছবি শুধু পরিবারের সদস্যদেরই দেখাতে চান। তাহলে তা শুধু ফ্যামিলি সার্কলে শেয়ার করলেই হয়ে যাবে। অন্য সার্কলের সদস্যরা ওই ছবি দেখতে পাবে না। গুগল প্লাস থেকে শেয়ার করার সময় সার্কল বাছাইয়ের সুযোগ পাবেন আপনি।

এ সংক্রান্ত আরো খবর

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036