‘সোশ্যাল মিডিয়ায় এপির কর্মীরা সাবধান’

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দুই কর্মী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি বিষয়ে নিজস্ব মত প্রকাশ করেছেন। এ কারণে সব কর্মীকে সতর্ক করে চিঠি দিয়েছেন এপির উপ-মহাব্যবস্থাপক। বলেছেন, এরকম হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।

আমেরিকায় সম্প্রতি সাড়া তুলেছিলো কেসি অ্যান্থনির বিচার এবং নিউইয়র্কে পুরুষ সমকামীদের বিয়ের বৈধতা বিষয় দুটি। এই নিয়ে দুই এপিকর্মী সোশ্যাল মিডিয়ায় তাদের নিজস্ব মত প্রকাশ করেন। এপির উপ-মহাব্যবস্থাপক (মান ও প্রকাশন বিভাগ) টম কেন্ট বলছেন, ওই দুই কর্মীর পোস্ট এপির অন্য কর্মীদের নিরপেক্ষ ও প্রভাবহীন সংবাদ পরিবেশন চেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে।

জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব মত প্রকাশ না করতে এপিকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

৬ জুলাই কর্মীদের পাঠানো ইমেইলে কী বলেছেন টম কেন্ট?

সহকর্মীরা,

সাম্প্রতিক অন্তত দুটি ঘটনায় আমরা সোশ্যাল মিডিয়া এপিকর্মীদের নিজস্ব মত দিয়ে পোস্ট দিতে দেখেছি। একটি হলো কেসি অ্যান্থনির বিচার এবং অন্যটি নিউইয়র্কে পুরুষ সমকামীদের বিয়ের বৈধতা। এসব পোস্ট এপির অন্য কর্মীদের নিরপেক্ষ ও প্রভাবহীন সংবাদ পরিবেশন চেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে।

এপির সংবাদ মান এবং নীতি অনুযায়ী যিনি এপিতে কাজ করেন তার অবশ্যই মনে রাখতে হবে যে তার পোস্ট এপির সুনাম নষ্ট করতে পারে। আমাদের সোশ্যাল নেটওয়ার্ক গাইডলাইনেও এটা বলা আছে।

গাইডলাইন মানতে ব্যর্থ হলে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থাও নেয়া হতে পারে।

ওই দুই ঘটনায় করা বেশিরভাগ টুইটই আমাদের গাইডলাইনের সঙ্গে মেলে। ওগুলি এপির জন্য হুমকিদায়ক নয়। এপির কর্মীরা যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এটাও বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এগুলি পাবলিক ফোরাম। তাই এখানে জনগুরত্বসম্পন্ন বিষয়ে মত দেয়া ঠিক নয়।

এ বিষয়ে কিছু জানার থাকলে আপনার সুপারভাইজর বা আমাকে জিজ্ঞ্যেস করুন।

ধন্যবাদ

টম

এ বিষয়ে আরো খবর

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036