গুগল প্লাসেও যুকেরবার্গ!

google+ jukerberg

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক যুকেরবার্গের গুগল+ প্রোফাইল পেজ

গুগল প্লাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি কে? আর কেউ নন, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা মকর্ক যুকেরবার্গ!? জানাচ্ছে সোশ্যাল স্ট্যাটিসটিক্স (এসএস)।

এসএস-এর তালিকা অনুযায়ী দ্বিতীয় জনপ্রিয় গুগল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ। এই পোস্ট লেখার সময় যুকেরবার্গের অনুসরণকারী ৩৪ হাজার সাতশ ৫৯ জন। ল্যারির অনুসরণকারী ২৩ হাজার ছয়শ ৩৩ জন। ল্যারি আবার যুকেরবার্গের সঙ্গে যুক্তও আছেন গুগল প্লাসে।

তবে যুকেরবার্গ তার গুগল প্লাস প্রোফাইলে ব্যক্তিগত কোনো তথ্য রাখেননি। শুধু একটা প্রোফাইল ছবি, আর তার ব্যক্তি পরিচয়ে লিখেছেন, “আমি ঘটনা ঘটাই।”

ফেসবুকে যুকেরবার্গে অনুসরণকারীর সংখ্যা ৪৬ লাখ ১৯ হাজার নয়শ ৫৫ জন।

এসএস-এর তথ্য অনুযায়ী গুগল প্লাস ব্যবহারাকীরর ১০ শতাংশ নারী, ৮৮ শতাংশ পুরুষ।

Did you like this? Share it:

মন্তব্য

Creative Commons Licensenewsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.
contact: h-29/16 ka, block c, tajmahal road, mohammadpur, dhaka. cell: 01715-093-036