ফেইসবুকের একটি পোস্টের অজুহাত তুলে রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর দুদিন আগে চড়াও হয় মৌলবাদীরা। আবার ঠিক এই মাধ্যম ব্যবহার করেই এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ব্যবহারকারীরা। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে দ্রুততম সময়ে একত্রিত হয়ে হাতে হাত রেখে প্রতিবাদ জানানো হচ্ছে এ সাম্প্রদায়িক হামলার। সিলেটে স্বল্পতম সময়ের নোটিসে মানববন্ধনটি আয়োজন করে ‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতা [...]
প্রশ্নটা উঠেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগী বিচারক একেএম জহির আহমদের পদত্যাগকে কেন্দ্র করে। তিনি গত মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ থেকে পদত্যাগ করেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। তাকে নিয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরের প্রেক্ষিতে প্রশ্নটি তুলেছেন নিঝুম মজুমদার। তার এই প্রশ্নের সঙ্গে জড়িত আছেন যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নেতাদের [যাদের বাংলাদেশের মানুষ রাজাকার বললেই চিনে ফেলে] এক আইনজীবীও। [...]
ঝালকাঠির লিমন হোসেন। র্যাবের গুলিতে পা হারানোর ঘটনা নিয়ে বছর দুয়েক ধরে সংবাদ মাধ্যমে আলোচনায়। যদিও কাজের কাজ কিছু হচ্ছে না। এখনো তার ওপর হামলা-মামলা হচ্ছে। সর্বশেষ তার জন্য মুখ খুলেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান। সোমবার তিনি বলেছেন, লিমনের ওপর হামলা-মামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাই কোর্টে রিট করবেন। এরপর একদিন চলে গেলেও সে [...]
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সাংবাদিক নামধারী কিছু মানুষের কর্মকাণ্ডের ফল শেষ পর্যন্ত পাওয়া গেলো। তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও প্রকাশক মাজহারুল ইসলামের বিরুদ্ধে হুমায়ূনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, হুমায়ূনকে “পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে” মামলাটি করেছেন নজরুল ইসলাম নামে এক আইনজীবী। আজ সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম নিজামুল হকের আদালতে তিনি মামলা [...]
পাঠক, আমরা দুঃখিত। প্রয়াত হুমায়ূন আহমেদকে নিয়ে আবারো লিখতে হচ্ছে। আমরা ধরে নিয়েছিলাম হুমায়ূনেক সমাহিত করার মধ্য দিয়ে তার মৃত্যু সম্পর্কিত আলোচনার সমাপ্তি ঘটেছে, ঘটবে। কিন্তু না, একটি ট্যাবলয়েড-হতে-চাওয়া বাংলাদেশি দৈনিক হুমায়ূনের মৃত্যু নিয়ে নতুন করে খবর ছেপেছে। তা ছাপতেই পারে, ওই ট্যাবলয়েড-হতে-চাওয়া দৈনিকটি বাংলাদেশে কজনই বা পড়ে। বেশি মানুষ না পড়লেও, সোশ্যাল মিডিয়ার কল্যাণে [...]
newsually.com founded by polash datta & owned by Foundation for Information & Communication. licensed under creative commons license since 14th july 2011.